BREAKING..সুব্রত মুখার্জীর দেওয়াল লিখনে গোবরের প্রলেপ , নিজে হাতে সাফ করলেন বিধায়ক শম্পা দরিপা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

BREAKING..সুব্রত মুখার্জীর দেওয়াল লিখনে গোবরের প্রলেপ , নিজে হাতে সাফ করলেন বিধায়ক শম্পা দরিপা

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের তৃনমুল প্রার্থী সুব্রত মুখার্জীর দেওয়াল লিখনের উপর গোবরের প্রলেপ লাগানোর ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়াল বাঁকুড়ার মোলবনা এলাকায় । ঘটনার খবর পাওয়ার পরই ওই…


নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ৩১মার্চঃ- বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের তৃনমুল প্রার্থী সুব্রত মুখার্জীর দেওয়াল লিখনের উপর গোবরের প্রলেপ লাগানোর ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়াল বাঁকুড়ার মোলবনা এলাকায় । ঘটনার খবর পাওয়ার পরই ওই এলাকায় ছুটে যান বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা । নিজে হাতে দেয়াল লিখনের উপর থাকা গোবরের প্রলেপ সাফ করেন। স্থানীয় তৃনমুল কর্মীদের দাবি গতকাল রাতে বাম ও বিজেপি আশ্রিত দুস্কৃতিরা ওই দেওয়াল লিখনের উপর গোবর ছিটিয়ে দেয় । আজ সকালে দেওয়াল লিখনের উপর ওই গোবরের প্রলেপ তাঁদের নজরে আসে । এরপর বাঁকুড়ার বিধায়ক শম্পা দরিপা খবর দেওয়া হলে তিনি মোলবনা গ্রামে গিয়ে ওই গোবরের প্রলেপ মুছে দেন । বাম ও বিজেপি নেতৃত্ব তাঁদের বিরুদ্ধে ওঠা গোবরের প্রলেপ লাগানোর অভিযোগ অস্বিকার করেছে ।

No comments