পায়ে হেঁটে নির্বাচনী প্রচার সারলেন ,অধীর - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পায়ে হেঁটে নির্বাচনী প্রচার সারলেন ,অধীর

নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি,  ২৯মার্চঃ-বহরমপুরের কাশিমবাজার এলাকায় পায়ে হেঁটে নির্বাচনী প্রচার সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। সঙ্গে ছিলেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের সাধ…



নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি,  ২৯মার্চঃ-বহরমপুরের কাশিমবাজার এলাকায় পায়ে হেঁটে নির্বাচনী প্রচার সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। সঙ্গে ছিলেন বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়ন্ত দাস সহ বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্ব। এদিন বিকেলে কাশিমবাজারের বিভিন্ন এলাকা ঘুরে করজোড়ে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিন বিকেলে পথে নেমে পায়ে হেঁটে প্রচার অভিযান শুরু করলে একে একে মিছিলে সামিল হতে দেখা যায় এলাকার সাধারণ মানুষকেও। স্বভাবতই দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে অধীর বাবুর সমর্থনে এই মিছিল। 

No comments