নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২৯মার্চঃ- এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে| হাসপাতালের অন্যান্য রোগীর আত্মীয়দের অভিযোগ সকাল থেকে হাসপাতালে বিশ্রামাগারে ওই ব্যক্তির মৃতদেহ…
নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২৯মার্চঃ- এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে| হাসপাতালের অন্যান্য রোগীর আত্মীয়দের অভিযোগ সকাল থেকে হাসপাতালে বিশ্রামাগারে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে| সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে | কিন্তু সকাল থেকে দুপুর হয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে দেহটি অন্যত্র সরানো হয়নি | এই বিষয়ে গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এম এস ভি পি বলেন আমার কাছে এখনো কেউ অভিযোগ জানায়নি আমি এখনই বিষয়টি শুনলাম খুব দ্রুত দেহটি সরিয়ে জায়গাটি পরিষ্কার করে দেওয়া হবে |
No comments