নিজস্ব প্রতিনিধি, ভাইস ডেইলি, ২৯মার্চঃ- হাতে গোনা আর কয়েকটা দিন। লোকসভা ভোটের দিন এগিয়ে আসতেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। রোদের তেজকে উপেক্ষা করেই চলছে ভোটের প্রচার। শুক্রবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃনমুল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানের সমর্থনে করিমপুর, ডোমকল ও ইসলামপুরে কর্মীসভার আয়োজন করা হয়। এই কর্মীসভায় যোগ দেন পরিবহণ মন্ত্রী তথা জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এছাড়াও এই কর্মীসভায় উপস্থিত ছিলেন করিমপুরের বিধায়ক তথা কৃষ্ণনগর লোকসভার প্রার্থী মহুয়া মৈত্র। এরপর ডোমকল জনকল্যাণ সমিতির মাঠে আয়োজিত কর্মীসভায় যোগদান করেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন প্রার্থী আবু তাহের খান, তৃনমূল নেতা মইনুল হাসান, মহম্মদ আলি, সৌমিক হোসেন সহ বহু দলীয় নেতৃত্ব। মুলত ভোটের মুখে কর্মী সমর্থকদের আরও উজ্জীবিত করার লক্ষ্যেই এই কর্মীসভার আয়োজন করা হয় তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে।

No comments