রূপ চর্চা করবে পান! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রূপ চর্চা করবে পান!

খাবার শেষ পাতে পান থাকলে মুখের স্বাদই ফিরে যায়। পান খাওয়ার চল আগের থেকে এখন অনেকটাই কমে গেছে। আগেকার দিনে ঠাকুমা-দিদিমা হোক মা-কাকিমা পানের বাটা থাকতই। যদিও এমন মানুষ যে এখন নেই তা বলা ভুল হবে। তবে এখন বেশিরভাগটাই মিষ্টি পানে ম…



খাবার শেষ পাতে পান থাকলে মুখের স্বাদই ফিরে যায়। পান খাওয়ার চল আগের থেকে এখন অনেকটাই কমে গেছে। আগেকার দিনে ঠাকুমা-দিদিমা হোক মা-কাকিমা পানের বাটা থাকতই। যদিও এমন মানুষ যে এখন নেই তা বলা ভুল হবে। তবে এখন বেশিরভাগটাই মিষ্টি পানে মুখ শুদ্ধি করার চল। কিন্তু পান পাতায় রয়েছে আরও বহু গুণ। জেনে নিন দৈনন্দিন জীবনে তার কার্যকারিতার কথা...

১) পান পাতা বেটে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ মাসাজ করুন চুলের গোড়ায় তারপর ঘন্টাখানেক রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন লাগালে চুল ঝরা নিয়ন্ত্রিত হবে।

২) পান পাতা ফোটানো জল প্রতিদিন খান শরীর থেকে দূষিত পদার্থ (টক্সিন) বের হয়ে যাবে।

৩) পান পাতা বেটে জলে মিশিয়েও স্নান করতে পারেন তাতে শরীরের দুর্গন্ধ দূর হবে সহজেই। চাইলে পান পাতা জলে ফুটিয়ে সেই জলেও স্নান করতে পারেন অ্যালার্জির সমস্যা মিটবে।

৪) পানে যে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ আছে  তা সবার জানা। পান পাতা বেটে হলুদের সঙ্গে মিশিয়ে মুখে লাগালে ব্রণ ফুসকুড়ির হাত থেকে রেহাই মিলবে।

৫) পান খাওয়া অনেকের রোজকার অভ্যাস। তাতে অবশ্য হজম ভালো হয়, পাশাপাশি মুখের দুর্গন্ধও চলে যায়। তবে মনে রাখবেন সবটাই হওয়া উচিত নিমন্ত্রিত।

No comments