সদ্য "বদলা" ছবিতে উকিলের ভূমিকায় দেখা গেছে অমিতাভ বচ্চনকে। এর আগেও পিঙ্ক-এ তাপসী পান্নুর উকিল হিসাবে দেখা গেছে তাঁকে। জানা যাচ্ছে এবার তিনি আসছেন বিচারকের ভূমিকায়।
ছবির প্রধান চরিত্র হিসাবে অমিতাভ বচ্চনের পাশাপাশি দেখা যাবে ইমরান হাসমিকে। এই প্রথম দুজনকে এক ফ্রেমে দেখতে পাওয়া যাবে। এছাড়াও অভিনেতা সৌরভ শুক্লা ও অন্নু কাপুর দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ছবিতে। ছবিটি পরিচালনা করবেন পরিচালক রুমি জাফরি। তবে ছবির নাম নিয়ে ধন্দ্ব রয়ে গেছে এখনো, আগে জানা গিয়েছিল ছবির নাম হতে পারে "বরফ"। তবে পরে অন্য এক সূত্র অনুযায়ী জানা যাচ্ছে "খেল" রাখা হচ্ছে ছবির নাম। কোর্টরুমের এক গুরুত্বপূর্ণ ঘটনার নেপথ্যেই তৈরি হচ্ছে এই ছবি, যার মধ্যে বেশ কিছু টুইস্টও থাকবে।
পরিচালক রুমি জাফরি এর আগে তাঁর ডেবিউ ছবি "গড তুস্সি গ্রেট হো" ছবিতেও বি-বির সঙ্গে কাজ করেছেন। তারপর প্রায় ৭ বছর পর ইন্ডাস্ট্রির বাইরে ছিলেন। এবার তাই কামব্যাক ছবিও অমিতাভের হাত ধরেই করছেন তিনি।



No comments