এই মুহুর্তে বলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা আলিয়া ভাট। তাঁর ছবির তালিকা এখন বেশ লম্বা। একইসঙ্গে মুক্তির অপেক্ষায় একাধিক ছবি "কলঙ্ক ", "ব্রহ্মাস্ত্র " , "তখত", "সড়ক২"। আবার খুব শীঘ্রই মাউন্টেইনার অরুণিমা সিনহার বায়োপিকের কাজেও হাত দেবেন তিনি।
তাই দম ফেলার বিন্দুমাত্র সময় নেই ভাট কন্যার। অগত্যা "বাহুবলী" খ্যাত পরিচালক রাজামৌলিকে না করতে বাধ্য হলেন আলিয়া। তেলেগু ছবি RRR-এ জুনিয়র এনটিআর ও রামচরণের বিপরীতে আলিয়াকেই পচ্ছন্দ করেছিলেন রাজামৌলি। শোনা যাচ্ছে, প্রথমে আলিয়া যা পারিশ্রমিক হেঁকেছিলেন তাতে পিছিয়ে গিয়েছিলেন পরিচালক। পরে সেই পারিশ্রমিকে রাজি হলেও ডেটের সমস্যার কারণে পিছিয়ে যান আলিয়াই।
সময় দিতে না পারার কারণে বড় প্রোজেক্ট থেকে সরলেন আলিয়া। যার ফলে নায়িকার খোঁজ শুরু করতে হচ্ছে রাজামৌলিকে। শোনা যাচ্ছে, ৩০০ কোটি টাকার বড় বাজেট নিয়ে শুরু হতে চলেছে রাজামৌলির আগামী প্রোজেক্ট।



No comments