কলঙ্কের টিজার দেখে মনে পড়ে যাচ্ছে বাহুবলী রামলীলার মতো ছবির কথা ! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কলঙ্কের টিজার দেখে মনে পড়ে যাচ্ছে বাহুবলী রামলীলার মতো ছবির কথা !

বহু প্রতীক্ষিত "কলঙ্ক"-এর টিজার মুক্তি পেল। যার শুরুতেই মিলেছে একের পর এক চমক। এক ঝাঁক তারকা নিয়ে ভিন্ন ভিন্ন লুকে সামনে এসেছে ছবির টিজার। মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনা, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, বরুণ ধবন, আদিত্য রায় কাপু…



বহু প্রতীক্ষিত "কলঙ্ক"-এর টিজার মুক্তি পেল। যার শুরুতেই মিলেছে একের পর এক চমক। এক ঝাঁক তারকা নিয়ে ভিন্ন ভিন্ন লুকে সামনে এসেছে ছবির টিজার। মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনা, আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, বরুণ ধবন, আদিত্য রায় কাপুর সবাইকে দেখে এক ঝলকেই চোখ জুড়িয়ে যায়।

ছবির পরতে পরতে আছে রাজকীয় চমক। যা মনে করিয়ে দেয় সঞ্জয় লীলা বনশালির রামলীলা, পদ্মাবত কিংবা রাজামৌলির বাহুবলীর কথা। পুরোটাই ঝাঁচকচকে রাজকীয় মেজাজে মোড়া। আর ছবির সবচেয়ে বড় আকর্ষণ বহু বছর পর পর্দায় একসঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিতকে। যার জন্য অধীর অপেক্ষায় দর্শকরা।

কিছুদিন আগেই এই ছবি নিয়ে নিজের আবেগ প্রকাশ করেছিলেন প্রযোজক করণ জোহর। ১৫ বছর ধরে ছবিটা বানাতে চেয়েছেন তিনি। এটা তাঁর বাবার স্বপ্নের প্রোজেক্ট। তাই এই ছবি যে পিরিয়ড ড্রামা হিসাবে দর্শকদের মনে দাগ কাটবে তা অনুমান করাই যায়। ১৯৪০ সালের পটভূমিতে তৈরি হয়েছে এই সিনেমা যা প্রাক স্বাধীনতা সময়ের গল্প বলবে।

No comments