২০১৬ সালের ডিসেম্বর মাসটা কলঙ্কের, ঘৃণার, লজ্জার হয়েই থাকবে দেশ তথা বিশ্বের ইতিহাসে। ১২ ডিসেম্বর রাজধানীর রাস্তায় গণধর্ষিতা হতে হয়েছিল মেডিক্যালের ছাত্রীটিকে। দোষ পুরুষ সঙ্গীর সঙ্গে রাতে বাসে ওঠা। যে নৃশংসতার পরিচয় সেদিন পুরুষ সমাজ দেখিয়েছিল। তা বোধহয় কোনও মেয়ের কাছেই সারা জীবনেও ভোলা সম্ভব নয়।
সমস্ত সম্ভাব্য সমীকরণের বাইরে গিয়ে, আসলে কি হয়েছিল সে রাতে? সেই ঘটনাই এবার নেটফ্লিক্সের নতুন ওয়েজ সিরিজের মধ্যমে সামনে আসতে চলেছে। যার নাম রাখা হয়েছে দিল্লি ক্রাইম। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ট্রেলার যেখানে অভিনয় করতে দেখা গেছে, শেফালি শাহ, রসিকা দুগ্গল, আদিল হুসেন, রাজেশ তাইলাং, গোপাল দত্ত, বিনোদ শেওরায়তের মতো অভিনেতাদের।
ওয়েব সিরিজটি পরিচালনা করছেন ইন্দো-কানাডিয়ান চিত্র পরিচালক রিচি মেহতা। ২২ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।


No comments