এবার মধ্যপ্রদেশ ট্যুরিজমের মুখ হতে চলেছেন সলমান খান। সম্প্রতি এই খবর নিজেই নিশ্চিত করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। সেখানকার পর্যটন ও সংস্কৃতির প্রচার করবেন তিনি।
এর আগে দেখা গেছে অমিতাভ বচ্চনকে গুজরাত ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। পশ্চিমবঙ্গের পর্যটন নিয়ে শাহরুখ খান ও "ইনক্রেডবল ইন্ডিয়ার" ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমির খানকে দেখা গেছে। এবার সলমান মধ্যপ্রদেশের পর্যটন অ্যাম্বাসেডর হলেন। প্রসঙ্গত, সলমানের বাবা সেলিম খান মুম্বই আসার আগে সলমানের ছোটবেলা কেটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। তাই বিশেষ টান রয়েছে তাঁর সেখানের প্রতি। এমনকি বহু বিগ বাজেট ছবির শ্যুট মধ্যপ্রদেশে করেছেন অভিনেতা।
জানা যাচ্ছে ১ লা এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মধ্যপ্রদেশেই থাকবেন ভাইজান। শ্যুটিংয়ের জন্য টানা কদিন সেখানেই থাকবেন তিনি।


No comments