বিদেশে বর্ণবিদ্বেষের শিকার তানিশা মুখোপাধ্যায়। সম্প্রতি "ক্রাই আমেরিকা চ্যারিটি গালা" নামক এক অনুষ্ঠানে নিউ ইয়র্ক গিয়েছেন অভিনেত্রী কাজলের বোন তানিশা। সেই অনুষ্ঠানে অংশগ্রহণের পর শনিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে পানশালায় যান তানিশা। সেখানেই তাঁকে হেনস্তা হতে হয় বলে অভিযোগ করেন তানিশা।
অভিনেত্রীর অভিযোগ পানশালার এক কর্মচারী তাঁর সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে। ওই কর্মচারী আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভুত। সে তানিশা উদ্দেশ্য করে বলতে থাকে "দেখে মনে হচ্ছে নতুন আর ইংরেজি বলতেও পারে না"। বিদেশের মাটিতে এহেন আচরণ শিকার হয়ে হকচকিয়ে যান তিনি। তারপর হোটেল কর্তৃপক্ষকে নালিশ করলেও তারা কোনও পদক্ষেপ নেয়নি।
পরে তাঁরা ঘটনার ভিডিও তুলতে গেলেও বাধা দেওয়া হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে তানিশা বলেন, "একজন আফ্রিকান আমেরিকানের কাছে এরম ব্যবহার আশা করা যায়না। একসময় ওদেরও তো বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছিল।" যদিও এই ঘটনা বিদেশের মাটিতে প্রথম নয়।



No comments