প্রকাশ্যে দিনের আলোয় ভরা রাস্তায় তৃণমূলের যুব সভাপতিকে গুলি করে খুন, চম্পট দুষ্কৃতীদের দল - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকাশ্যে দিনের আলোয় ভরা রাস্তায় তৃণমূলের যুব সভাপতিকে গুলি করে খুন, চম্পট দুষ্কৃতীদের দল

প্রকাশ্য দিবালোকে তৃনমূলের যুব সভাপতিকে গুলি করে খুন করার অভিযোগ বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুর্শিদাবাদে বহরমপুরের ঘটনা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে সোমবার সকালে বাজার সেরে বাড়ি ফেরার পথে জনাকয়েক দ…




প্রকাশ্য দিবালোকে তৃনমূলের যুব সভাপতিকে গুলি করে খুন করার অভিযোগ বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুর্শিদাবাদে বহরমপুরের ঘটনা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে সোমবার সকালে বাজার সেরে বাড়ি ফেরার পথে জনাকয়েক দুষ্কৃতী হামলা চালায় নাজু সেখ নামে ওই ব্যক্তির ওপর। তাকে লক্ষ্য করে কাছ থেকে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর এলাকা ছেড়ে বাইকে করে চম্পট দেয় দুষ্কৃতীর দল। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় নাজু শেখকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে মৃত্যু হয় তার। পেশায় কাপড় ব্যবসায়ী নাজু সেখের বাড়ি বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তি নিয়াল্লিশপাড়া গ্রাম পঞ্চায়েতে তৃনমূলের যুব সভাপতি পদেও ছিল বলে জানা গিয়েছে। ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দিনেদুপুরে এই শুটআউটের ঘটনায় কে বা কারা জড়িত সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

No comments