দুই মাস ধরে বেতন মিলছেনা ডুয়ার্স এর ডনকন্স কোম্পানি অন্তগত বীরপাড়া চা বাগানে । বেতন না পেয়ে দারুণ সমস্যা মধ্যে দিন অতিবাহিত করছে বীরপাড়া চা বাগানের 1600 শ্রমিক পরিবার । আজ সকাল নয়টায় বাগানের সবকটি সংগঠন বীরপাড়া চৌপথিতে পথ অবরোধ করে প্রায় তিন ঘণ্টা ধরে অবরোধ করে । অবরোধে বাগানের সবকটি শ্রমিক সংগঠনের প্রতিনিধি সামিল ছিল ।
ইউটিইউসি সভাপতি গোপাল প্রধান জানান দারুণ সমস্যায় রয়েছে শ্রমিকরা দুই মাস ধরে বেতন নেই । এছাড়া অন্যান্য বিভিন্ন সুবিধা মিলছে না এর প্রতিবাদে শ্রমিকরা বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়েছে তিন ঘণ্টা অবরোধ চলার প্রশাসন তরফে আশ্বাস দেওয়া শীঘ্র জেলাশাসক কারয্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় তারপর পথ অবরোধ উঠে যায় ।

No comments