দুটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করলো বনদপ্তরের হ্যামিলণ্টণগঞ্জ রেঞ্জ । রবিবার বিকেলে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাঁতালি চা বাগানের বাসিন্দা এমন ঘুরছিল তখন সে দেখতে পারে বাগানের নালার থেকে এলাকার ছেলেমেয়েরা দুটো কচ্ছপ পেয়েছে এমন কচ্ছপ গুলোকে নিয়ে খেলছে । সুনিল দর্জী দেখে ছেলেমেয়েদের কাছ থেকে কচ্ছপ দুটো উদ্ধার করে এবং বনদপ্তরে খবড় দেয় । আজ সকালে বনদপ্তরের হ্যামিলণ্টণগঞ্জ রেঞ্জের বনকর্মীদের হাতে কচ্ছপ দুটো সে তুলে দেয় । বনদপ্তর সুত্রে খবর, কচ্ছপ দুটো বিরল প্রজাতির এবং কচ্ছপ দুটো বক্সা ব্যাঘ্র প্রকল্পের জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments