বাড়ির পাশে পুকুর পাড়ে মাটি কাটতে গিয়ে কোদালের ঘায়ে বোমা ফেটে গুরুতর আহত হল এক
ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদে রেজিনগর থানার ঝিকড়া গ্রামের ঘটনা। ঘটনার পর পরিবার সদস্য ও স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় সুনীল মন্ডল নামে ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বোমা বিস্ফোরণের ফলে দুই চোখ রীতিমতো ভাবে আঘাতপ্রাপ্ত হয় বলে জানায় চিকিৎসক। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় কোলকাতা হাসপাতালে। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে রেজিনগর থানার পুলিশ। কেউ বা কারা ওই স্থানে মাটির নিচে বোমা পুঁতে রেখেছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

No comments