উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ড্রাইভার ও তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবির। রক্তদান মহৎ দান। মুমূর্ষু রোগীর জীবন বাঁচায় রক্ত। আজ ভালোবাসার দিনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ড্রাইভার ও তৃণমূল শ্রমিক কর্মচারীদের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়
কোচবিহার ডিপোর ইউনিয়ন অফিসে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টর সুবল চন্দ্র রায় , কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ ,তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি প্রাণেশ ধর সহ ইউনিয়নের সদস্য গণ। এই শিবিরে মোট ১৫০ জন তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য রক্তদান করেন । রক্তদান শিবিরে উপস্থিত কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ এইরূপ মহৎ কর্মসূচি নেওয়ার জন্যউত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ড্রাইভার ও তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যের ধন্যবাদ জানান।

No comments