প্রকল্পের আওতায় আনতে চা বাগান পৌঁছে যাচ্ছে শ্রম দপ্তরের কর্মীরা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকল্পের আওতায় আনতে চা বাগান পৌঁছে যাচ্ছে শ্রম দপ্তরের কর্মীরা

প্রতিদিন বিভিন্ন চা বাগানে পৌঁছে যাচ্ছেন শ্রম দপ্তরের আধিকারিক নওশাদ আলি। সামাজিক সুরক্ষা যোজনার আওতায় যে সমস্ত প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্প গুলির সুবিধা যাতে প্রত্যেকটি শ্রমিক পায় বা গ্রহণ করতে পারে তাই সংশ্লিষ্ট বিষয়ে তা…

প্রতিদিন বিভিন্ন চা বাগানে পৌঁছে যাচ্ছেন শ্রম দপ্তরের আধিকারিক নওশাদ আলি। সামাজিক সুরক্ষা যোজনার আওতায় যে সমস্ত প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্প গুলির সুবিধা যাতে প্রত্যেকটি শ্রমিক পায় বা গ্রহণ করতে পারে তাই সংশ্লিষ্ট বিষয়ে তাদেরকে অবগত করার উদ্দেশ্যেই বাগানে বাগানে এই কর্মসূচি। বৃহস্পতিবার এমনই এক কর্মসূচির আয়োজন করা হয় শ্রম দপ্তরের তরফে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পন্ডিতপোতা এক গ্রাম পঞ্চায়েতের দাড়িভিট সংলগ্ন বীজ বাড়িতে টি এন চৌধুরী টি এস্টেটে  সমস্ত শ্রমিকদের এক জায়গায় করে তাদের এই প্রকল্পের সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। শ্রম দপ্তরের শ্রমিকরা সমস্ত সরকারি সুবিধাগুলো পাক এমনটাই চাইছেন দপ্তরের আধিকারিক। আর তাই এই উদ্যোগ বলে জানান তিনি।তিনি আরো জানান, তারা একটি করে চা বাগানে পৌঁছে যাচ্ছেন প্রতিদিন।তাতে বাগানের শ্রমিকরা সকলেই এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবেন বলে মনে করছেন তিনি। আইএনটিটিইউসির জেলা নেতা প্রেম কমল রায়চৌধুরী জানান, এটি একটি খুব সুন্দর প্রকল্প । প্রকল্পের সুবিধা গুলো শ্রমিকদের সরাসরি বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং তারা সেখানে বসেই আবেদনপত্র পূরণ করে জমা দিচ্ছে। শ্রমিক সংগঠনের প্রতিটি সদস্য ও প্রতিটি শ্রমিক যাতে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারে তার জন্য এই বিশেষ অভিযান। এই কর্মসূচিতে তাদের তরফে সবসময় সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।

No comments