গত
কাল বীরভূমের রামপুরহাটে রাত ১০.১০ নাগাদ, রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর থেকে রক্তাক্ত এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করল পুলিস ।মৃতের নাম ধীরেন্দ্রনাথ মুর্মু (৪০)। তিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন। বহু দিন ধরেই ধীরেন্দ্রনাথ বাবু রামপুরহাট হাসপাতালের চিকিৎসক ছিলেন। একজন সুদক্ষ ডাক্তার নামে ভালোই পরিচিতি ছিল রামপুরহাট মহকুমায়। অন্য দিকে স্বাস্থ্যকর্মী সুদীপ দাস জানাই," ব্যাক্তিগত দিক থেকে উনি খুব রোগীদরদী ছিলেন, আউটডোরে বসার সময় অনেক রেগীকে বিনামূল্যে চিকিৎসা করতেন। এই ভাবে ওনার চলে যাওয়ায় আমি মর্মাহত"। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোন যানবাহনের ধাক্কায় ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে । রামপুরহাট থানার পুলিশ ময়নাতদন্তের জন্য দেহটিকে রামপুরহাট হসপিটালে নিয়ে যায়।

No comments