বুধবার দুপুরে মুর্শিদাবাদে কান্দি- বহরমপুর রাজ্য সড়কের গোকর্ণ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- এদিন দুপুরে একই বাইকে বহরমপুরের দিকে আসছিল ২ যুবক। হঠাৎ অপর দিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকে। ঘট…
বুধবার দুপুরে মুর্শিদাবাদে কান্দি- বহরমপুর রাজ্য সড়কের গোকর্ণ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- এদিন দুপুরে একই বাইকে বহরমপুরের দিকে আসছিল ২ যুবক। হঠাৎ অপর দিক থেকে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাইকে। ঘটনায় গুরুতর আহত হয় ২ যুবক। ঘটনার পর ঘাতক ডাম্পার সহ চালক পলাতক বলে জানা গিয়েছে। স্থানীয়দের হস্তক্ষেপে আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে ২ যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। দুর্ঘটনায় আহত ২ যুবক গোকর্ণ এলাকার অনন্তপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।
No comments