ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরে,আহত ২৫ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরে,আহত ২৫

ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরে
। আহত কমপক্ষে ২৫জন বাস যাত্রী।হরিহরপাড়া-বহরমপুর রাজ্য সড়কের উপর ঘটে এই দুর্ঘটনা। আহত যাত্রীরা চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- বুধবার দুপুরে যাত…

ফের বাস দুর্ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরে
। আহত কমপক্ষে ২৫জন বাস যাত্রী।হরিহরপাড়া-বহরমপুর রাজ্য সড়কের উপর ঘটে এই দুর্ঘটনা। আহত যাত্রীরা চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে- বুধবার দুপুরে যাত্রী বোঝাই একটি বেসরকারি বাস বহরমপুর থেকে হরিহরপাড়া যাওয়ার পথে স্থানীয় কাঁটাবাগান এলাকায় একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে সামনে চলে আসা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলীতে উলটে যায় বাসটি। এলাকাবাসীদের তৎপরতায় উদ্ধার করা হয় আহত বাসযাত্রীদের। আহত যাত্রীদের তড়িঘড়ি নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন যাত্রীরা। ঘটনায় থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে উদ্ধার করে নিয়ে যায় বহরমপুর থানার পুলিশ।

No comments