পচা গলা দূর্গন্ধ গোটা এলাকায় ছড়িয়ে পড়ায় এলাকার প্রতিবেশীরা টের পান ঘটনার। এলাকাবাসীরা তাড়াতাড়ি তারাপীঠ থানায় খবর দিলে তারাপীঠ থানার পুলিশ এসে বাড়ির দরজা খুলতেই দেখা যায় পচা গলা দুটি মৃতদেহ। বাড়ি থেকে উদ্ধার হয় প্রীতম সাহা এবং কবিতা সাহা নামে দম্পতির ঝুলন্ত মৃতদেহ।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, দু বছর আগে এই দম্পতির বিয়ে হয়। প্রথমে তারা তারাপীঠের তিনমাথা মোড়ে দাদার সাথে থাকলেও পরবর্তীকালে তারাপীঠের ফুলিডাঙ্গা লেট পাড়ায় বসবাস শুরু করেন। তারপর আজ সকালে স্থানীয় বাসিন্দারা পচা গলা গন্ধ পেয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে অবশেষে বুঝতে পারেন এই বাড়ি থেকেই গন্ধ আসছে। বাড়িটির দরজা-জানলা লাগানো অবস্থায় ছিল। তারপর তারা তারাপীঠ থানায় খবর দেন। পুলিশ এসে দরজার তালা ভেঙে বাড়িতে প্রবেশ করলে দেখতে পান দম্পতি প্রীতম সাহা ও প্রিয়াংকা সাহা মৃতদেহ পড়ে রয়েছে পচা গলা অবস্থায়। প্রিয়াংকা সাহা ঝুলন্ত অবস্থায় এবং প্রীতম সাহা ঠিক তার পাশেই মৃত অবস্থায় রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আর্থিক অনটনের মধ্যে ওই দুই দম্পতির জীবন কাটছিল। বিভিন্ন জায়গায় টাকা ধার নিয়ে জীবন অতিবাহিত করার চেষ্টা করছিলেন তারা। পেশায় একজন সাধারন দিনমজুর এই দুই দম্পতি মানসিক অবসাদেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। প্রীতম সাহা ৩০ এবং কবিতা সাহার বয়স ২৬ বছর বলে স্থানীয়দের অনুমান। এছাড়াও প্রীতম সাহার বিরুদ্ধে নেশা করার অভিযোগও উঠেছে।
তারাপীঠ থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয়। এবং এই আত্মহত্যার পিছনে শুধুই কি মানসিক অবসাদ নাকি অন্য কিছু সে বিষয়ে তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে।

No comments