টাকা চেয়ে হুমকি ফোন আসার কিছু পরে বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টাকা চেয়ে হুমকি ফোন আসার কিছু পরে বিকট শব্দে কেঁপে উঠল গোটা এলাকা

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা জটেশ্বর এলাকার ব‍্যবসায়ী সন্দিপন ঘোষদস্তিদারের কাছে  টাকা দাবী করে হুমকি ফোন এলাকায় চাঞ্চল‍্য  ।  আনুমানিক রাত ৯ টা ২৪ মিনিট । মোবাইলে হঠাৎ ব‍্যবসায়ী নম্বরে  একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। শুরু হয় ল…




আলিপুরদুয়ার জেলার ফালাকাটা জটেশ্বর এলাকার ব‍্যবসায়ী সন্দিপন ঘোষদস্তিদারের কাছে  টাকা দাবী করে হুমকি ফোন এলাকায় চাঞ্চল‍্য  ।  আনুমানিক রাত ৯ টা ২৪ মিনিট । মোবাইলে হঠাৎ ব‍্যবসায়ী নম্বরে  একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। শুরু হয় লাগাতার হুমকি। সাথে সাথে কয়েক লক্ষ টাকার দাবি করা হয়। এও বলা হয় যদি টাকাটা না দেওয়া হয় তাহলে তার বাড়ি, দোকান বোম দিয়ে উড়িয়ে দেওয়া হবে। এবং বলা হয়  পাঁচ মিনিটের মধ্যে বোম ফাটানোর হুমকি আসে। 


তারই ফল স্বরূপ জটেশ্বরের চৌপথি এলাকায় কিছু একটা বিশাল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সাথে সাথে স্থানীয়রা ঘর ছেড়ে বেরিয়ে আসে। তড়িঘড়ি খবর দেওয়া হয় জটেশ্বর ফাঁড়িতে। পুলিশ এসে ঘটনা স্থলে খোঁজ চালায়।  কিন্ত কিছু উদ্ধার হয়নি এলাকায় তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি  এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।পুলিশ তদন্ত শুরু করেছে । ব‍্যবসায়ী জটেশ্বর ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছে ।

No comments