বিজেপির পাল্টা সভা তৃণমূলের - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপির পাল্টা সভা তৃণমূলের

বিজেপির পাল্টা সভা
তে কর্মী সমর্থকদের ভীড়ে মাঠ ভরালো তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী,পর্যটন মন্ত্রী ও পরিবহন মন্ত্রীর পাশাপাশি এই সভাতে মূল আকর্ষণ ছিলেন সদ্য টিএমসি যোগ দেওয়া মৌসম বেনজির নুর। টিএমসির এই সভা মঞ্চ…

বিজেপির পাল্টা সভা
তে কর্মী সমর্থকদের ভীড়ে মাঠ ভরালো তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী,পর্যটন মন্ত্রী ও পরিবহন মন্ত্রীর পাশাপাশি এই সভাতে মূল আকর্ষণ ছিলেন সদ্য টিএমসি যোগ দেওয়া মৌসম বেনজির নুর। টিএমসির এই সভা মঞ্চে মৌসমের প্রথম জনসভা। তাতে মৌসম বলেন লোকসভাতে জোট চেয়েছিলাম  টিএমসির সাথে। কেন্দ্রীয় নেতৃত্ব জোটের পক্ষে ছিলেন। বারবার জোট করার জন্য কংগ্রেসের প্রদেশ নেতৃত্বকে আবেদন করেছিলাম। কিন্তু  প্রদেশ নেতৃত্ব তা মানে নি। বিজেপিকে আটকাতে  গোটা দেশের নেতৃত্বদের নিয়ে জোটের জন্য লড়াই করছেন এ রাজ্যের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাই কংগ্রেস পরিবারের মেয়ে হয়ে টিএমসির পতাকা তুলেছি। তিনি আরো বলেন মালদা জেলা টিএমসির জেলা। দিদির হাত ধরতে পেরে গর্বিত তিনি।সভা মঞ্চ থেকে মৌসম তাঁর পরিবারের সদস্যদের ভোটে হারানোর ডাক দিলেন। সভার প্রধান বক্তা রাজ্যের  পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানান বিজেপির বিরুদ্ধে একমাত্র তৃণমূল কংগ্রেস লড়াই করার ক্ষমতা রাখে। এ রাজ্যের লোকসভার ৪২টি আসন তৃণমূল কংগ্রেস জয় করে কেন্দ্রীয় সরকারের নির্ণায়ক ভুমিক নিবে। বিজেপিকে মিথ্যচারী দল বলে কটাক্ষ করেন তিনি। মৌসেমের মতন এ জেলার কংগ্রেসের নেতা কর্মীদের টিএমসিতে যোগ দেবার আহ্বান জানান তিনি। গতকাল বিজেপির সভার পর মেদিনীপুরে  গন্ডোগোল জন্য বিজেপিকে দায়ী করেন। বিভাজনের রাজনীতি করে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি। তা নিয়েও তুলোধনা করেন শুভেন্দু।

No comments