অমিত শাহ এর মিটিং এর পর কাঁথি শহর জুড়ে সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার ১১জন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অমিত শাহ এর মিটিং এর পর কাঁথি শহর জুড়ে সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার ১১জন

গতকালের অমিত শাহ এর মিটিং এর পর বাস ভাঙচুর, গাড়ি পোড়ানো ও তৃণমূল পার্টি অফিস ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনার জেরে ১১ জনকে গ্রেপ্তার করেছে কাঁথি ও মারিশদা থানার পুলিশ। ধৃতদের আজকে কাঁথি আদালতে তোলা হয়েছে। ধৃতদের অধিকাংশ বিজেপির কর…


 গতকালের অমিত শাহ এর মিটিং এর পর বাস ভাঙচুর, গাড়ি পোড়ানো ও তৃণমূল পার্টি অফিস ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনার জেরে ১১ জনকে গ্রেপ্তার করেছে কাঁথি ও মারিশদা থানার পুলিশ। ধৃতদের আজকে কাঁথি আদালতে তোলা হয়েছে। ধৃতদের অধিকাংশ বিজেপির কর্মী বলে দাবি বিজেপি নেতৃত্ব। তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক কনিষ্ক পন্ডা জানিয়েছেন, কাঁথির মতো শান্ত জায়গাকে উত্তপ্ত করতেই পরিকল্পিতভাবে বহিরাগত সমর্থনে কালকের লন্ডভন্ড চালিয়েছে বিজেপি। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে ধিক্কার মিছিল হয়েছে তৃণমূলের কাঁথি শহর জুড়ে। এই মিছিলে অংশ নিয়েছেন জেলা সভাধিপতি দেবব্রত দাস, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী, বিধায়ক বনশ্রী মাইতি, বিধায়ক রনজিৎ মন্ডল। তৃণমূলের ধিক্কার মিছিলের শেষে পথসভায় কাঁথি পৌরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী  মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দিনে কাঁথি শহরে বিজেপি কোন কর্মসূচি করতে পারবে না। প্রশাসন প্রশাসনের কাজ করবে, আমরা আমাদের কাজ করবো।
অন্যদিকে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তপন মাইতি জানিয়েছেন গতকাল সারারাত তাদের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হয়েছে। থানায় হওয়া  অভিযোগের তালিকায় গতকালের সভার ডেকরেটর এর কর্মী এবং জমির মালিকও আছেন। তপন মাইতি আরো জানিয়েছেন  তাদের কর্মীদেরকে মিথ্যা মামলায় জোর করে ফাঁসানো হয়েছে তৃণমূলের চাপে। আদালত থেকে জামিন পায়নি ধৃতরা।

No comments