পালিয়ে যাওয়া যাবজ্জীবন আসামী গ্রেফতার - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পালিয়ে যাওয়া যাবজ্জীবন আসামী গ্রেফতার

প্যা
রোলে মুক্তি পেয়ে পালিয়ে যাওয়া যাবজ্জীবন এক আসামীকে গ্রেফতার করল বান্দোয়ান থানার পুলিশ। বুধবার, তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ২০১৭ সালের নভেম্বর মাসে প্যারোলে মুক্তি পায় বা…


প্যা
রোলে মুক্তি পেয়ে পালিয়ে যাওয়া যাবজ্জীবন এক আসামীকে গ্রেফতার করল বান্দোয়ান থানার পুলিশ। বুধবার, তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ২০১৭ সালের নভেম্বর মাসে প্যারোলে মুক্তি পায় বান্দোয়ানর বরগরা গ্রামের বাসিন্দা সাহেব রাম হেমরম। ২০০৬ সালে একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ১০ বছর সাজা কাটার পর পাঁচদিনের পেরোলে মুক্তি পায় সাহেব রাম। ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর আড়ষা থানার তিলাই গ্রামে আসে সে। ২২ তারিখ তার ফিরে যাওয়ার কথা থাকলেও সে সংশোধনাগারে ফেরেনি। ওই মাসের ২০ তারিখ তিলাই গ্রামের এক যুবতীকে নিয়ে পালিয়ে যায় বলে গ্রাম সূত্রে জানা যায়। এই ঘটনায় জেলা পুলিশের চাঞ্চল্য ছড়ায়। জামিনদার হিসেবে তিলাইটাড় গ্রামের দুই জনের মধ্যে এক যুবক সরল হেম্বরমকে পুলিশ গ্রেফতার করে ২০১৮ সালে। জানা যায় গ্রামের এক যুবতীর সাথে সাহেবরামের ভালোবাসা ছিল তাকে নিয়ে পালিয়ে যায়।

  তল্লাশি ও তদন্তের পর গত মঙ্গলবার, বর্ধমান জেলার খন্ডগোস থানা এলাকার এক চাল কল থেকে তাকে এবং তার প্রেমিকাকে গ্রেফতার করে পুলিশ। সেখানে নাম ভাঁড়িয়ে দে’ড় বছর ধরে শ্রমিকের কাজ করছিল। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছে বান্দোয়ান থানার পুলিশ।

No comments