স্ব সহায়ক দলের প্রশিক্ষণ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্ব সহায়ক দলের প্রশিক্ষণ

স্ব সহায়ক দলের গুরুত্ব ও ও স্ব সহায়ক দলের কার্যাবলীর বিশ্লেষণ ও পর্যালোচনা হলো বুধবার। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা দু নম্বর অঞ্চলে আয়োজিত হয় এই বিশেষ পর্যালোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক…



স্ব সহায়ক দলের গুরুত্ব ও ও স্ব সহায়ক দলের কার্যাবলীর বিশ্লেষণ ও পর্যালোচনা হলো বুধবার। পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা দু নম্বর অঞ্চলে আয়োজিত হয় এই বিশেষ পর্যালোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিনহা মহাপাত্র।উপস্থিত ছিলেন বেলদা ২ অঞ্চলের প্রধান যুথিকা পাল উপপ্রধান অলক রায় ।এদিন স্ব-সহায়ক দলের মেয়েদের পাশাপাশি এলাকার মেয়েদের সামনে পর্যালোচনা করা হয় স্ব সহায়ক দল করলে সুফল কি কিংবা দল থেকে কি কি সাহায্য পাওয়া যাবে । এদিন স্ব-সহায়ক দলের মেয়েদের এবং উপস্থিত অন্যান্য মেয়েদের কে নিয়ে স্বল্প দৈর্ঘ্যের নাটক পরিবেশন করা হয় । নাটকের বিষয়বস্তু ছিল স্বনির্ভরতার ক্ষেত্রে স্ব সহায়ক দলের উপকারিতা ।নারায়ণগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিংহ মহাপাত্র জানিয়েছেন-"বর্তমান দিনে নারী স্বাধীনতা অত্যন্ত প্রয়োজনীয়।একজন মেয়ে স্ব সহায়ক দল কেন করবে ,দল থেকে সে কি পাবে, স্ব সহায়ক দল থেকে কি সুবিধা রয়েছে স্ব-সহায়ক দলের এই সবকিছু  সবিস্তারে তুলে ধরেন পরিনীতা সংঘের সভানেত্রী প্রতিভা জানা।"এদিনের এই পর্যালোচনা  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শতাধিক মহিলা।পরিণীতা সংঘের সভানেত্রী প্রতিভা জানা জানিয়েছেন-"বর্তমান দিনের মহিলারা স্বাধীন হলেও স্ব- সহায়ক নয় ।তাই বর্তমানে মেয়েরা দল থেকে নানা ধরনের সুযোগ সুবিধা পেতে পারে।  বেলদা গ্রাম পঞ্চায়েতে এই পর্যালোচনা ও প্রশিক্ষণ শিবিরের প্রয়োজন ছিল।"

No comments