এই নিয়ে এলাকায় উত্তেজনা জাতীয় সড়ক অবরোধ । ঘটনাটি ঘটে আজ দুফুর সাড়ে এগারোটা নাগাদ কালচিনি থানার অন্তগত নিমতি এলাকায় 31 নং জাতীয় সড়কে । শামুকতলা পানবাড়ি এলাকার বাসিন্দা পাস্টার প্রশেনজিৎ রাভা 44 আজ বাইকে করে মেন্দাবাড়ি থেকে আলিপুরদুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল নিমতি পেট্রোলপাম্প সামনে একটি গৌহাটি গামী ট্রাক বাইক কে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত হয় প্রশেনজিৎ রাভার । এই ঘটনার কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় রাভা ডেভলোপমেণ্ট কাউন্সিল এর পক্ষ থেকে পথ অবরোধ করা হয় এবং তারা বিক্ষোভে শামিল হয় প্রায় দেড় ঘণ্টা 31 নং জাতীয় সড়ক অবরোধ থাকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস ও এস ডিপিও আজারুদ্দিন খান পৌছায় । অবরোধ কারীদের সাথে আলোচনা করে এবং আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায় । রাভা ডেভেলপমেন্ট কাউন্সিলর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বিজনাথ রাভা জানান মৃতের পরিবারের লোকদের পাশে আছি সরকারের পক্ষ থেকে তাদের সহযোগিতা করতে হবে । প্রশাসন আশ্বাস দিয়েছে সেই আশ্বাস পেয়ে অবরোধ উঠিয়ে দিয়েছি । কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার হাসপাতালে পাঠিয়েছে ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments