মাটি চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Classic Header

Popular Posts

Breaking News:

latest

মাটি চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের

ইটভাটায় কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হ'ল এক শ্রমিকের। মুর্শিদাবাদে হরিহরপাড়ার এই ঘটনায় গুরুতর  আহত হয় আরও দুই শ্রমিক। আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, বুধবার সকালে স্থানীয় আ…

ইটভাটায় কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হ'ল এক শ্রমিকের। মুর্শিদাবাদে হরিহরপাড়ার এই ঘটনায় গুরুতর  আহত হয় আরও দুই শ্রমিক। আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, বুধবার সকালে স্থানীয় আব্দুলপুর গ্রামে একটি ইটভাটায় মাটি কাটার কাজ করছিল হুমায়ুন সেখ সহ আরও দুই ব্যক্তি। হঠাৎই মাটিতে ধস নামলে মাটির তলায় চাপা পড়ে যায় ওই তিন ব্যক্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় হুমায়ুন সেখ নামের ওই শ্রমিকের। স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় হরিহরপাড়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। মৃত ও আহত ব্যক্তিরা হরিহরপাড়া থানার আব্দুলপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

No comments