মাদারিহাট বীরপাড়া ব্লকে গ্যারগাণ্ডা চা বাগানের লেপার্ড টি শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়েগিয়েছিল সেটি নরখাদক হয়ে গিয়েছে সেই লেপার্ড টিকে মেরে ফেলার জন্য সম্প্রতি অনুমতি দিয়েছে বনদপ্তর । কিন্ত একটি লেপার্ড কে মেরে সমস্যার সমাধান হবেনা গ্যারগাণ্ডা চা বাগানে অনেক লেপার্ড আছে বনদপ্তরের উচিত এই লেপার্ড গুলিকে খাঁচাবন্দী করে চা বাগান থেকে নিয়ে যাক বলে অভিমত প্রকাশ করলো গ্যারগাণ্ডা চা বাগানের সহকারী ম্যানেজার অঞ্জন মাহাতো । অঞ্জন বাবু জানান যে লেপার্ড এর ভয়ে বর্তমানে বাগানের কাজ কর্ম শিকিয়ে উঠেছে যেখানে দুই জন শ্রমিকের কাজ সেখানে ঐ শ্রমিকদের সুরক্ষা জন্য চৌকিদার পাঠাতে হচ্ছে । লেপার্ড এর ভয়ে শ্রমিকরা বাগানে কাজে যেতে ভয় পাচ্ছে এমন করে বাগান কাজকর্ম করা খুবই মুশকিল । অঞ্জন মহাতো জানান যে বাগানে অনেক লেপার্ড আছে প্রতিদিন ই লেপার্ড এর দেখা মিলছে বনদপ্তরের উচিত সার্ভে করে বাগানের যে কটা লেপার্ড আছে সব কটিকে খাঁচা বন্দী করে জঙ্গলে নিয়ে যাক একটা লেপার্ড কে মেরে সমস্যার সমাধান হবেনা । এদিকে বাগানের শ্রমিকরা জানান যে লেপার্ড টিকে মেরে ফেলাই উচিত কিন্ত ওকে পেলেতো মারবে কিপ্রকারে মারবে কিছুক্ষণ জন্য দেখা মিলে আবার পালিয়ে যায় ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments