প্রধানমন্ত্রীর সভার আগে আত্মরক্ষার জন্য লাঠি ধরার নির্দেশ দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। বর্ধমানের লায়ন্স ক্লাবে রাহুল সিনহা বলেন তৃণমূল কর্মীরা যেভাবে সন্ত্রাস চালাচ্ছে তাতে নিজেদের আত্মরক্ষার জন্য লাঠি ধরতে হবে।
রাহুল সিনহা বলেন কাঁথি তে যেভাবে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সন্ত্রাস করছে তৃণমূল নিজেদের আত্মরক্ষার জন্য লাঠি ধরতেই হবে।
লোকসভা ভোটের আগে দুর্গাপুর ও ঠাকুর পুকুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে
দলীয় কর্মীদের প্রধানমন্ত্রীর জনসভায় অস্ত্র নিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে ফের ব্যাখ্যা করেন এখানে অস্ত্র বলতে আমি লাঠি বুঝিয়েছি। আপনারা অপব্যাখ্যা করবেন না। তিনি বলেন
আমি অস্ত্র বলতে এখানে লাঠি বুঝিয়েছি। কারণ কাঁথি তে যেভাবে বিজেপির উপর হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস তা নিয়ে আমরা রীতিমতো আতংকিত।বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। আমি মনে করি পূর্ব পরিকল্পিত ভাবে এটা ঘটানো হয়েছে। যখন কাঁথিতে এতবড় জনসভার আয়োজন করা হয়েছে একই সাথে সেখানে তৃণমূলকে বাইক মিছিলের অনুমতি দিল কিভাবে প্রশাসন তা নিয়ে প্রশ্ন উঠছে। ওই মিছিল থেকেই হামলা চালানো হয়।বিষয়টি নিয়ে পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ জানাব।
প্রধানমন্ত্রীর সভাতে সাংগঠনিক ভাবে উপযুক্ত নির্দেশ দেওয়া হচ্ছে। এখন থেকে কোন সভায় যেতে গেলে প্রচুর পরিমাণে লাঠি সঙ্গে রাখতে হবে।

No comments