সেই দিনের কথা মনে পড়লে , আজ সিউরে ওঠে মুর্শিদাবাদবাসীরা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সেই দিনের কথা মনে পড়লে , আজ সিউরে ওঠে মুর্শিদাবাদবাসীরা

২৯শে জানুয়ারি ২০১৮- মুর্শিদাবাদবাসীর
জন্য এক অভিশপ্ত দিন। ব্রিজের রেলিং ভেঙে যাত্রী বোঝাই সরকারি বাস তলিয়ে গিয়েছিল ভৈরব নদীতে। মুর্শিদাবাদে বালিরঘাট ব্রিজের এই ঘটনায় মৃত্যু হয়েছিল ৪৪ (চুয়াল্লিশ) জন যাত্রীর। সেদিনের সেই মর্মান্তি…

২৯শে জানুয়ারি ২০১৮- মুর্শিদাবাদবাসীর
জন্য এক অভিশপ্ত দিন। ব্রিজের রেলিং ভেঙে যাত্রী বোঝাই সরকারি বাস তলিয়ে গিয়েছিল ভৈরব নদীতে। মুর্শিদাবাদে বালিরঘাট ব্রিজের এই ঘটনায় মৃত্যু হয়েছিল ৪৪ (চুয়াল্লিশ) জন যাত্রীর। সেদিনের সেই মর্মান্তিক দুর্ঘটনা- অভিশপ্ত দিনের কথা মাথায় রেখে আজকের (মঙ্গলবার) দিনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হ'ল দুর্ঘটনাস্থলে। ঘটনায় মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় ও তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্যবসায়ী কল্যাণ সমিতি ও মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশসুপার সহ জেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা। দুর্ঘটনা এড়াতে জেলায় বিশেষ নজরদারি রয়েছে প্রশাসনের। জেলার প্রত্যেকটি ব্রিজ মজবুত করার পাশাপাশি ব্রিজগুলিতে গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে বাড়ানো হয়েছে ট্রাফিক ও বসানো হয়েছে অতিরিক্ত সিভিক ভলেন্টিয়ার। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ব্রিজগুলিতে ওয়াচ টাওয়ারেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানান মুর্শিদাবাদ জেলা পুলিশসুপার মুকেশ কুমার।
সেদিনের সেই মর্মান্তিক দুর্ঘটনাকে স্মরণ করার পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষদের সচেতন করার লক্ষ্যে দুর্ঘটনাস্থলে এই অনুষ্ঠানের আয়োজন। তবে সেই দুর্ঘটনার পর দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা গেলেও ঘুম ভাঙেনি গাড়ি চালকদের। বেপরোয়া গতিতে গাড়ি চালানো, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এমনকি ব্রিজে গাড়ি ওভারটেকের মতো ঘটনা ঘটে চলেছে হামেশাই- বলে জানালেন স্থানীয় বাসিন্দারা।

No comments