বোমা তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার ২ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বোমা তৈরির সরঞ্জাম সহ গ্রেপ্তার ২

বোমা তৈরীর বেশকিছু পরিমাণ বারুদ সহ ২ ব্যক্তি গ্রেফতার মুর্শিদাবাদে সুতি থানা এলাকা থেকে। সোমবার গভীর রাতে গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে স্থানীয় বাজিতপুর এলাকায় বোমা তৈরী করার সময় ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে সুতি থানার পুলিশ।…

বোমা তৈরীর বেশকিছু পরিমাণ বারুদ সহ ২ ব্যক্তি গ্রেফতার মুর্শিদাবাদে সুতি থানা এলাকা থেকে। সোমবার গভীর রাতে গোপন সূত্রের খবরে অভিযান চালিয়ে স্থানীয় বাজিতপুর এলাকায় বোমা তৈরী করার সময় ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে সুতি থানার পুলিশ। ধৃত খাইরুল সেখ ও বাহারুল সেখ নামে ওই দুই ব্যক্তি বাজিতপুর গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের জঙ্গীপুর মহকুমা আদালতে তোলা হয় মঙ্গলবার। কী কারণে বোমা তৈরী করা হচ্ছিল, আরো কে বা কারা যুক্ত রয়েছে এই বোমা তৈরীর সাথে- সে বিষয়ে তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।

No comments