এবার বড়সর সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ঘুঘুমারি একটি ধাঁবা থেকে তিনটি বন্দুকসহ দুজনকে গ্রেপ্তার করতে সমর্থ হলো। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার জানান, যে দুষ্কৃতিরা হয়তো কোথাও ডাকাতি করতে যাচ্ছিল। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় । তাদের কাছ থেকে অত্যাধুনিক দু নলা বন্দুক সহ আরো দুটি হাতে তৈরি বন্দুক পাওয়া গিয়েছে। যেগুলো অত্যন্ত ভয়ংকর বলে তিনি জানান জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা।আদালতে তাদের ১৪দিনের পুলিশি রিপান্ডের জন্য আবেদন জানানো হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments