পথ দুর্ঘটনায় মৃত্যু ১ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পথ দুর্ঘটনায় মৃত্যু ১

মুর্শিদাবাদে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু
হ'ল এক বাইক চালকের। ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন। বুধবার সন্ধ্যায় বেলডাঙা থানার পেট্রোল পাম্প সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। বহরমপুর থেকে কাজ সেরে একই বাইকে করে বাড়ি ফেরার পথে এই দু…

মুর্শিদাবাদে ফের পথ দুর্ঘটনায় মৃত্যু
হ'ল এক বাইক চালকের। ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো একজন। বুধবার সন্ধ্যায় বেলডাঙা থানার পেট্রোল পাম্প সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা। বহরমপুর থেকে কাজ সেরে একই বাইকে করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। গাড়ির গতির নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ইয়াতারুল হক ও কামালউদ্দিন সেখ নামে ২ যুবক। স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে ইয়াতারুল হক নামে বছর ২৩শে-র যুবককে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। অপর যুবকে পরে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশে খবর দেওয়া হলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বেলডাঙা থানার পুলিশ। ঘটনায় মৃত ও আহত ব্যক্তি বেলডাঙা থানার দেবকুন্ড গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।

No comments