"গ্যাংস্টার গ্যা" - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"গ্যাংস্টার গ্যা"

টেলিভিশনে সঙ্ঘমিত্রার প্রথম সিরিয়াল ততটা সফল না হলেও দ্বিতীয়টা অবশ্যই একটা মাইল ফলক বটে। "আমার দুর্গার" সেই প্রতিবাদী চরিত্র এখনও বহু দর্শকের মনে গেঁথে আছে।

এবার ফের একবার দুর্গা ওরফে সঙ্ঘমিত্রা তালুকদার ফিরছেন টেলিভি…



টেলিভিশনে সঙ্ঘমিত্রার প্রথম সিরিয়াল ততটা সফল না হলেও দ্বিতীয়টা অবশ্যই একটা মাইল ফলক বটে। "আমার দুর্গার" সেই প্রতিবাদী চরিত্র এখনও বহু দর্শকের মনে গেঁথে আছে।

এবার ফের একবার দুর্গা ওরফে সঙ্ঘমিত্রা তালুকদার ফিরছেন টেলিভিশনে, আবারও এক প্রতিবাদী চরিত্রে। সিরিয়ালের নাম "গ্যাংস্টার গঙ্গা"। খুবই ইন্টারেস্টিং এর স্টোরি লাইন। গ্রামের মেয়ে গঙ্গা প্রথম থেকেই মুখর ও প্রতিবাদী। শুধুমাত্র মুখেই নয় প্রয়োজনে সে মাঠে নেমেও লড়তে জানে। গ্রামের জন্য সে নিজেই একটি গ্যাং তৈরি করেছে। তবে "গুলাব গ্যাং"-এর সঙ্গে গুলিয়ে ফেলবেন না। আসলে এটি একটি অ্যাকশন কমেডি। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিয়ালের প্রোমো।

এখানে সঙ্ঘমিত্রার বিপরীতে আছে কৌশিক দাস। যিনি "রাইকিশোরী" ধারাবাহিকে যথেষ্ট জনপ্রিয় হয়েছিলেন। আগামী ৩ জানুয়ারি থেকে রাত ৯টার স্লটে সান বাংলা চ্যানেলে আসছে ধারাবাহিকটি।

No comments