তিন ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশের জোর প্রচার চলছে জঙ্গলমহলে l দেওয়াল লিখন, পাড়া বৈঠক , পথসভা ও মিছিলসহ চলছে সোশ্যাল মিডিয়ায় প্রচার l বিভিন্ন বাম দলগুলোর ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকেও ব্রিগেড চলো ডাক দেওয়া হচ্ছে l বুধবার ঝাড়গ্রাম শহরে এস এফ আই এর পক্ষ থেকে একটি মিছিল ও পথসভা করা হয় l এদিনের ছাত্রসমাবেশে রাজ্যের শিক্ষক নিয়োগের পদ্ধতি এবং বেকার সমস্যার সমাধানে সরকারের ব্যর্থতার সমালোচনা করা হয় l ব্রিগেডের পর বামেদের পাঁচটি ছাত্র সংগঠন আঠারো ও উনিশ ফেব্রুয়ারি দিল্লিতে বিক্ষোভ সমাবেশ করবে বলে সংগঠনের নেতারা জানান l ইতিমধ্যে ব্রিগেডের সমর্থনে শিলদা বিনপুর বেলপাহাড়ি এলাকায় মিছিল করেছে বামেরা l মিছিলে নেতৃত্ব দেন সিপিএমের ঝাড়্গ্রাম জেলা কমিটির সম্পাদক পুলিনবিহারী বাস্কে l তিনি বলেন, মানুষ আমাদের সঙ্গে আছেন lকারণ তারা জানেন তাদের দাবি-দাওয়া নিয়ে বামেরাই লড়াই করে l তাই এলাকার মানুষ ব্রিগেড যেতে প্রস্তুত আছেন l জঙ্গলমহল থেকে দশ হাজার মানুষ ব্রিগেড এর উদ্দেশ্যে রওনা দেবেন বলে পুলিন বাবু জানান l

No comments