সাহসিকতার জন্য বীরচক্র সম্মান পাচ্ছেন অভিনন্দন বর্তমান - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাহসিকতার জন্য বীরচক্র সম্মান পাচ্ছেন অভিনন্দন বর্তমান

বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ভারত-পাকিস্তানে যুদ্ধের আবহে অদম্য সাহসিকতার প্রমাণ দিয়ে শিরোনামে চলে আসেন৷ এবার তাঁকে বীরচক্র সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করা হল৷ পরমবীর চক্র এবং মহাবীর চক্রের পর এটি ভারতের তৃতীয় …



বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ভারত-পাকিস্তানে যুদ্ধের আবহে অদম্য সাহসিকতার প্রমাণ দিয়ে শিরোনামে চলে আসেন৷ এবার তাঁকে বীরচক্র সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করা হল৷ পরমবীর চক্র এবং মহাবীর চক্রের পর এটি ভারতের তৃতীয় সম্মান৷ স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার উইং কমান্ডারকে এই সম্মানে ভূষিত করা হতে পারে৷


 পুলওয়ামায় হামলার  ঠিক পরেই আকাশপথে ভারতকে আক্রমণের চেষ্টা করে পাকিস্তান৷ যোগ্য জবাব দেয় ভারত৷ ধাওয়া করে পাকিস্তানের এফ-১৬ বিমান গুলি করে নামান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ যদিও সীমানা পেরিয়ে ঢুকে যাওয়ায় পাকিস্তান অভিনন্দনকে বন্দি করে৷ কূটনৈতিক চাপের কাছে মাথানত করে অভিনন্দনকে ভারতে ফেরাতে বাধ্য হন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷



  তবে যুদ্ধের আবহে শত্রুপক্ষের হাতে ধরা পরেও দাঁতে দাঁত চেপে নিজের দায়িত্ব পালন করেছেন অভিনন্দন৷ তাই তাঁকে নিয়ে গর্বিত গোটা দেশ৷ অদম্য সাহসিকতার কথা মাথায় রেখে অভিনন্দন বর্তমানকে বীরচক্র সম্মানে ভূষিত করা হবে৷ বায়ুসেনার এক উচ্চপদস্থ আধিকারিকরা বলেন, ‘‘আগামী ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন বর্তমানকে যদি বীরচক্র সম্মান দেওয়া হয়।


ভি/ডি 

No comments