মার্কিন যুক্তরাষ্ট্রের দুই ডেমোক্র্যাট নেতা ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ না করার জন্য পাকিস্তানকে সতর্ক করে দিলেন। সেই সঙ্গে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও পাকিস্তানকে আবেদন করেছেন তাঁরা। এই দুই ডেমোক্র্যাট নেতা হলেন রবার্ট মেনেনদেজ এবং এলিওট এঞ্জেল। মার্কিন সেনেটের ‘ফরেন আফেয়ার্স কমিটি’র সদস্য ওই দু’জন।
পাকিস্তানকে সতর্ক করার পাশাপাশি কাশ্মীর উপত্যকার বর্তমান পরিস্থিতি নিয়েও দুশ্চিন্তা প্রকাশ করেছেন তাঁরা। এই দু’জন একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তাঁরা বলেন, “ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ করা থেকে বিরত থাকুক পাকিস্তান। অনুপ্রবেশকারীদের ইন্ধন জোগানোও বন্ধ করুক।
সেই সঙ্গে নিজেদের দেশে যে জঙ্গি সংগঠনগুলি গজিয়ে উঠছে, সেগুলির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিক।” অন্য দিকে ভারতের উদ্দেশে তাদের বার্তা, “বৃহত্তম গণতন্ত্র হওয়ার ফলে ভারতের দায়িত্ব সব মানুষকে সমানাধিকার দেওয়া। আইনের চোখে যাতে সব মানুষই সমান হয়, সেটাও দেখার দায়িত্ব ভারতে।”
ভি/ডি
No comments