উপকরণ
১. বড় একটি পাকা কলা। ২. ১ কাপ ওটসের গুঁড়ো/ ওটস ময়দা। ৩. ৩/৪ কাপ ওটস। ৪. ১/২ কাপ ডার্ক চকলেট চিপস (ঐচ্ছিক)।
প্রণালি
প্রথমেই ওভেন ৩৫০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রা প্রি-হিট করতে হবে এবং বেকিং শিটে কুকিং স্প্রে করে রাখতে হবে। একট বাটিতে কলাটি চটকে নিতে হবে। এতে ওটস ময়দা ও ওটস দিয়ে ভালোভাবে মিশিয়ে কুকিজ ডো তৈরি করতে হবে। কুকিজ ডো তৈরি হয়ে গেলে এতে চকলেট চিপস মেশাতে হবে। হাত কিছুটা ভিজিয়ে নিয়ে কুকিজ ডো থেকে একটি কুকিজের পরিমাণ ডো নিয়ে কুকিজের আকৃতি দিতে হবে। কুকি শিটের উপর এক এক করে প্রতিটি কুকিজ সাজিয়ে রাখতে হবে। প্রি-হিটেড ওভেনে ৩৫০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রায় ৮-১০ মিনিট বেক করতে হবে। ওভেন থেকে বের করে ঠাণ্ডা করে পরিবেশন করুন।
ভি-ডি-২
No comments