কাশ্মীরে রাজ্যরসভা থেকে দলীয় সাংসদদের ইস্তফা দেওয়ার নির্দেশ মেহবুবার - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাশ্মীরে রাজ্যরসভা থেকে দলীয় সাংসদদের ইস্তফা দেওয়ার নির্দেশ মেহবুবার

৩৭০ ধারা বাতিলের ফলে সংবিধানের দেওয়া বিশেষ মর্যাদা হারিয়েছে জম্মু-কাশ্মীর। গৃহবন্দি করা হয়েছে রাজ্যোর প্রাক্তন দুই মুখ্য মন্ত্রী সহ একাধিক নেতাকে। তাদের মুক্তি দেওয়ার ব্যাপারেও কেন্দ্র এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি। তাদের মুক্তির…



৩৭০ ধারা বাতিলের ফলে সংবিধানের দেওয়া বিশেষ মর্যাদা হারিয়েছে জম্মু-কাশ্মীর। গৃহবন্দি করা হয়েছে রাজ্যোর প্রাক্তন দুই মুখ্য মন্ত্রী সহ একাধিক নেতাকে। তাদের মুক্তি দেওয়ার ব্যাপারেও কেন্দ্র এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি। তাদের মুক্তির দাবি ও জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের করা হয়েছে। ৩৭০ ধারা বাতিলের কারণে দলীয় সাংসদদের রাজ্যকসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন মেহবুবা মুফতি।



  সূত্রের খবর অনুযায়ী, বিজেপির সঙ্গে জোট করে মুখ্য মন্ত্রী হয়েছিলেন মেহবুবা। কিন্তু জোট সরকার ভেঙে যাওয়ার পর থেকে বিজেপির সঙ্গে সম্পর্ক তিক্ত। ৪ অগস্ট রবিবার রাত থেকেই গৃহবন্দি করে রাখা হয়েছিল তাঁকে। আর সোমবারই রাজ্যসভায় ঘোষণা করা হয়েছিল জম্মু-কাশ্মীর সংক্রান্ত ৩৭০ ধারার আর কোনও অস্তিত্ব থাকবে না। এমনকি লাদাখের থেকে আলাদা হয়ে পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হবে জম্মু-কাশ্মীর। এই সবের পর এবার কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ঘোষণা করলেন তিনি তাঁর দলের দুই সদস্যকে রাজ্যসভা থেকে ইস্তফা দিতে বলেছেন। এমনই খবর জানিয়েছেন মেহবুবা ঘনিষ্ঠ এক সূত্র।


 স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার রাজ্যসভায় ৩৭০ ধারা বাতিলের বিল পেশ করার পরই পিপলস ডেমোক্রিটিক পার্টির দুই সদস্য মীর ফয়াজ এবং নাজির আহমেদ লাওয়ে রাজ্যসভায় দাঁড়িয়ে ছিঁড়ে ফেলেন সংবিধানের কপি। ফয়াজ অবশ্য জানিয়েছেন, তাঁরা নিজেরাই ইস্তফা দেওয়ার কথা ভাবছিলেন। অপেক্ষা করছিলেন পিডিপি নেতাদের সঙ্গে কথা বলার। সংযোগ ব্যবস্থা খারাপ থাকায় তাঁরা জম্মু-কাশ্মীরের কোনও নেতা-নেত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, বলে কোনও  সিদ্ধান্তও নিতে পারছেন না।


 ভি/ডি 

No comments