জানা গিয়েছে, বহু দিন ধরেই এই দুই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা সময় মতো কলাকুশলীদের প্রাপ্য টিডিএসের টাকা জমা করেনি। আর তার প্রতিবাদেই বন্ধ হয়েছে ‘রাণী রাসমণি’ ও ‘দেবী চৌধুরানী’এই দুই ধারাবাহিকের শ্যুটিং৷ খবর অনুযায়ী, এবার অভিযোগের তীর সুব্রত রায় প্রোডাকশন্সের দিকে। কলাকুশলীদের বকেয়া পারিশ্রমিক এখনও মেটায়নি সংস্থা। এমনই অভিযোগ উঠেছে। টেলিপাড়ার একাধিক সূত্রের বক্তব্য, পারিশ্রমিকের টাকার পাশাপাশি কলাকুশলীদের টিডিএসের টাকাও বাকি রেখেছে এই সংস্থা। ২৩ অগস্ট মূলত বকেয়া টিডিএসের জন্যই ‘করুণাময়ী রাণী রাসমণি’, ও ‘দেবী চৌধুরাণী’-সহ একাধিক ধারাবাহিকের শ্যুটিং ব্যাহত হয়।
টেলিপাড়ার একাধিক সূত্রের খবর অনুযায়ী, পারিশ্রমিক বকেয়া থাকার অভিযোগেই, বিগত দু’মাসের মধ্যে সুব্রত রায় প্রোডাকশন্সের প্রায় সব ধারাবাহিকই সংশ্লিষ্ট চ্যানেলগুলির হস্তক্ষেপে হস্তান্তরিত হয়ে গিয়েছে জ্যোতি প্রোডাকশন্সের কাছে। হস্তান্তরের পরে ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘দেবী চৌধুরাণী’, ‘সৌদামিনীর সংসার’-সহ একাধিক ধারাবাহিকের ক্রিয়েটিভ প্রোডিউসার এখন সুব্রত রায়।
কিন্তু হস্তান্তর হলেও বিগত আর্থিক বর্ষের জন্য কলাকুশলীদের টিডিএস সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব পূর্বতন প্রযোজক অর্থাৎ সুব্রত রায়ের। দীর্ঘদিন ফেলে রাখার পরে শুক্রবার অর্থাৎ ২৩ অগস্ট টিডিএস সার্টিফিকেট দেওয়ার কথা ছিল সংস্থার। তা না পেয়েই বিকেল থেকে ওই ধারাবাহিকের ইউনিটে বিক্ষোভ দেখা যায়। ব্যাহত হয় শ্যুটিং।
No comments