আরও সঙ্কটজনক অরুণ জেটলি, ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আরও সঙ্কটজনক অরুণ জেটলি, ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে

মঙ্গলবার মেডিক্যাল বুলেটিন সামনে এনে দিল্লির এইমস হাসপাতাল জানিয়েছে যে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।   বুকে ব্যাথা এবং শ্বাসকষ্ট নিয়ে ৯ অগস্ট দিল্লির এইমসে…





মঙ্গলবার মেডিক্যাল বুলেটিন সামনে এনে দিল্লির এইমস হাসপাতাল জানিয়েছে যে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।   বুকে ব্যাথা এবং শ্বাসকষ্ট নিয়ে ৯ অগস্ট দিল্লির এইমসে নিয়ে যাওয়া হয় বিজেপির এই শীর্ষ নেতাকে। জানা গেছে, সেখানে কার্ডিও-নিউরো বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ভর্তি হওয়ার পর থেকে জেটলির শারীরিক অবস্থা সম্পর্কে সে ভাবে কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।




তাঁর স্বাস্থ্য নিয়ে কোনও মন্তব্য করেননি বিজেপির শীর্ষ নেতৃত্বও। ইতিমধ্যেই হাসপাতালে অরুণ জেটলিকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, লোকসভার স্পিকার ওম বিড়লা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অনেকে।  মেডিক্যাল বুলেটিন আরও বলা হয়, যে অরুণ জেটলি কে এন্ডোক্রিনোলজিস্ট, কার্ডিয়োলজিস্ট এবং নেফ্রোলজিস্ট-সহ একাধিক চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

No comments