মাত্র ৬৬ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ভারতীয় রাজনীতিতে আরও এক নক্ষত্র পতন। গত কয়েকদিন ধরে এইমস হাসপাতালে চলছিলো লড়াই। অবশেষে হার মানলেন তিনি।
অসুস্থতার কারণেই এবছর নির্বাচন ও মন্ত্রিসভা থেকে দূরে ছিলেন তিনি। গত পাঁচ বছরের মোদী সরকারের মন্ত্রিসভায় তিনি ছিলেন অর্থমন্ত্রী। শুধু অর্থমন্ত্রীই নন, কিছুদিনের জন্য প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বও সামলেছিলেন তিনি। শুধু নিছক মন্ত্রীই নন, মোদী-অমিত শাহের অন্যতম ভরসা ছিলেন জেটলি। দীর্ঘদিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল।
তবে গত ৯ অগস্ট গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছিল পরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গত কয়েকদিনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সব শীর্ষস্তরের নেতাই তাঁকে দেখতে ছুটেছিলেন।
No comments