বিজেপির 'ঘরের ছেলেকে বলো' ক্যাম্পেন - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিজেপির 'ঘরের ছেলেকে বলো' ক্যাম্পেন

মুকুল পুত্র শুভ্রাংশু রায় শুরু করছেন “ঘরের ছেলেকে বলো” ক্যাম্পেন। ইতিমধ্যেই সেই পোস্টারে ছেয়ে গিয়েছে বীজপুর৷ 



লোকসভা নির্বাচনে ৪২-৪২ টার্গেট করে ২২ আসনের আটকে গিয়েছে তৃণমূল৷ বিধানসভা নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক ক্ষয় পূর…



মুকুল পুত্র শুভ্রাংশু রায় শুরু করছেন “ঘরের ছেলেকে বলো” ক্যাম্পেন। ইতিমধ্যেই সেই পোস্টারে ছেয়ে গিয়েছে বীজপুর৷ 



লোকসভা নির্বাচনে ৪২-৪২ টার্গেট করে ২২ আসনের আটকে গিয়েছে তৃণমূল৷ বিধানসভা নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক ক্ষয় পূরণ করতে ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের পরামর্শেই পা ফেলছে তারা। তার পরামর্শেই রাজ্যজুড়ে দিদিকে বলো-ক্যাম্পেন করছে ঘাসফুল শিবির। এর পাল্টা হিসেবে কদিন আগেই রাজ্য বিজেপি জানিয়েছে তারা দাদাকে বলুন কর্মসূচি শুরু করছে। যেখানে চা খেতে খেতে সরাসরি সুখ দুঃখের কথা ভাগ করে নেবেন তাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 



তৃণমূলের এই জনসংযোগের স্টাইলকে হাইজ্যাক করে এবার নিজেদের দলের শাখা-প্রশাখায় ছড়িয়ে দিতে চাইছে বিজেপি৷ “ঘরের ছেলেকে বলো” যে হোর্ডিং বীজপুরে ছেয়ে গিয়েছে সেখানে বিধায়ক শুভ্রাংশু রায়ের নিজস্ব মোবাইল নম্বর ৯০৫১৩৭৭০৬৮ ও একটি মেল আইডিও দেওয়া হয়েছে। পোস্টারের পাশাপাশি এলাকায় বিলি করা হচ্ছে বিধায়কের নম্বর ও মেল আইডি দেওয়া একটি ভিজিটিং কার্ড। 

No comments