রাগে ভারতীয় রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দেন ইসলামাবাদ - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাগে ভারতীয় রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ দেন ইসলামাবাদ

৩৭০ ধারা বাতিলের পর রেগে  গিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ওই সিদ্ধান্তের পর পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে দেশ ছাড়তে নির্দেশ নির্দেশ দিয়েছে ইসলাম…



৩৭০ ধারা বাতিলের পর রেগে  গিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ওই সিদ্ধান্তের পর পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে দেশ ছাড়তে নির্দেশ নির্দেশ দিয়েছে ইসলামাবাদ।


  বুধবার কাশ্মীরের পরিস্থিতির পর্যালোচনা করতে জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ওই বৈঠকেই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত থেকে কূটনৈতিক সম্পর্ক অবনতির সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। ভারতে নতুন রাষ্ট্রদূত মইন-উল-হককে তারা পাঠাচ্ছে না বলে জানিয়ে দেয় পাকিস্তান। একইসঙ্গে দেশ ছাড়তে বলা হয়েছে পাকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে। পাকিস্তানের বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের সিদ্ধান্তের জেরে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার জন্য বলা হয়েছে ভারতকে।


 একইসঙ্গে ভারতে পাক রাষ্ট্রদূতও যাবেন না। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানো হবে। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতাগুলি নিয়ে হবে পর্যালোচনা। সেনাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।ভারতের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক সম্পর্ক বাতিল। জম্মু-কাশ্মীরের বিষয়টি রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে জানাবে পাকিস্তান। ১৪ অগস্ট স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতা দিবস। ওই দিনটি কাশ্মীরিদের সমর্পণ করবে পাকিস্তান।পরের দিন ভারতের স্বাধীনতা দিবস কালো দিন হিসেবে পালিত হবে পাকিস্তানে।  বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে থাকা পাক কূটনীতিবিদদের কাশ্মীরে ভারতের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলতে হবে।


 ভি/ডি 

No comments