বিশ্বের ধনীতম ক্রিকেটররা - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিশ্বের ধনীতম ক্রিকেটররা

মহেন্দ্র সিং ধোনি: (৩১.৫মিলিয়ন ইউএস ডলার) ক্রিকেটারদের মধ্যে ধনীতম হলেন মহেন্দ্র সিং ধোনি। শুধু তাই নয়, তিনি হলেন ২২তম ধনী ক্রীড়াব্যক্তিত্ব। সেরা ১০০’র তালিকায় তিনিই একমাত্র ক্রিকেটার। ক্রিকেটের সবথেকে বড় সেলিব্রিটির নাম এই এমনএ…




মহেন্দ্র সিং ধোনি: (৩১.৫মিলিয়ন ইউএস ডলার) ক্রিকেটারদের মধ্যে ধনীতম হলেন মহেন্দ্র সিং ধোনি। শুধু তাই নয়, তিনি হলেন ২২তম ধনী ক্রীড়াব্যক্তিত্ব। সেরা ১০০’র তালিকায় তিনিই একমাত্র ক্রিকেটার। ক্রিকেটের সবথেকে বড় সেলিব্রিটির নাম এই এমনএস ধোনি।




শচিন তেন্ডুলকর: (১৮ মিলিয়ন ইউএস ডলার) ক্রিকেট তেকে বেশ কিছু বছর আগে অবসর নিয়েছেন শচিন তেন্ডুলকর। তবে তাঁর রোজগারে এতটুকু এখনও টোল পড়েনি। ধনীতম ক্রিকেটারের তালিকায় তিনি তাই রয়েছেন দু’নম্বর স্থানে। ক্রিকেট ছাড়ার কারণে তাঁর এই পুরো আয়টাই এখন আসে এনডোর্সমেন্ট থেকে।




বিরাট কোহলি: (১২ মিলিয়ন ইউএস ডলার) টিম ইন্ডিয়ার টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি এই তালিকার তিন নম্বরে রয়েছে। ৩ মিলিয়ন ডলার তিনি বেতন হিসেবে রোজগার করলেও, ৯ মিলিয়ন ডলার তিনি পান এনডোর্সমেন্ট থেকে।




গৌতম সম্ভীর: (৮ মিলিয়ন ইউএস ডলার) বেশ কিছু বছর বাইরে থাকার পর ফের জাতীয় দলে ফিরেছেন গৌতম গম্ভীর। আর ধনীতম ক্রিকেটারের তালিকায় তিনি রয়েছেন চার নম্বর স্থানে। একটা সময় টিম ইন্ডিয়ার বাইরে থাকলেও, আইপিএল থেকে তাঁর আয় একটুও কমেনি। তাঁর মোট আয়ের আয়ের ৩.৫ মিলিয়ন ডলার আসে বেতন থেকে। বাকিটা তিনি রোজগার করেন এনডোর্সমেন্ট থেকে।



ক্রিস গেইল: (৭ মিলিয়ন ইউএস ডলার) বছরে ৭ মিলিয়ন ইউএস ডলার পকেটে ঢোকান ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। এই অর্থের মধ্যে ৩ মিলিয়ন ডলার তিনি কামান এনডোর্সমেন্ট থেকে। অন্য ৪ মিলিয়ন ডলার আসে বেতন হিসেবে। পৃথিবীর এই অন্যতম সেরা ব্যাটসম্যানটি ধনীতম ক্রিকেটারের তালিকায় ওপরের দিকেই রয়েছেন। পৃথিবীর প্রায় সব টি-২০ লিগগুলিতেই তাঁকে দেখা যায়।




শেন ওয়াটসন: (৬ মিলিয়ন ইউএস ডলার) রোজগারের ব্যাপারে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে তিনি সবার ওপরে। ধনীতম ক্রিকেটারের তালিকায় তিনি রয়েছেন ৬ নম্বর স্থানে। তাঁর মোট আয়ের ৫০ শতাংশ আসে বেতন হিসেবে। অন্য অর্ধেকটা তিনি পান এনডোর্সমেন্ট থেকে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে ৯.৫ কোটি টাকার বিনিময়ে কিনেছে। 





রোহিত শর্মা: (৫ মিলিয়ন ইউএস ডলার) ওয়ান ডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক হলেন এই রোহিত শর্মা। ধনীতম ক্রিকেটারের তালিকায় তিনি রয়েছেন সাত নম্বর স্থানে। রোহিতের বার্ষিক আয় ৫ মিলিয়ন ইউএস ডলার। এই মুহূর্তে আইপিএলে তিনি রয়েছেন মুম্বই ইন্ডিয়ন্সে। টিম ইন্ডিয়ার তিনি নিয়মিত সদস্য। রোহিতের মোট আয়ের তিন মিলিয়ন ডলার আসে বেতন থেকে। এনডোর্সমেন্ট তেকে আসে ২ মিলিয়ন ডলার।




যুবরাজ সিং: (৫ মিলিয়ন ইউএস ডলার) ক্যান্সারজয়ী ভারতের এই বাঁহাতি ক্রিকেটারটি ধনীতম ক্রিকেটারের তালিকায় ৮ নম্বরে রয়েছেন। তাঁর বার্ষিক আয় ৫ মিলিয়ন ইউএস ডলার। এই রোজগারের মধ্যে ১.৫ মিলিয়ন ডলার তিনি আয় করেন পারিশ্রমিক হিবে। বাকিটা আসে এনডোর্সমেন্ট। আইপিএলে তাঁর আয় ১৬ কোটি থেকে ৭ কোটি হয়ে গেলেও, এনডোর্সমেন্ট থেকে নিজের আয় অনেকটাই বাড়িয়ে নিয়েছেন।





কেভিন পিটারসেন: (৪.৫ মিলিয়ন ইউএস ডলার) বেতন থেকে তিন মিলিয়ন ডলার ও এনডোর্সমেন্ট থেকে ১.৫ মিলিয়ন ডলার আয় করেন কেভিন পিটারসেন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে ঝামেলা হওয়ার পর শুধুমাত্র টি-২০ টুর্নামেন্টগুলি খেলেন কেপি। তাই থেকেই এত অর্থ রোজগার করেন এই ইংলিশ ক্রিকেটার। সব মিলিয়ে ধনীতম ক্রিকেটারের তালিকায় নয় নম্বরে রয়েছেন তিনি।




এবি ডিভেলিয়ার্স: (৪ মিলিয়ন ইউএস ডলার) দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটারটি তালিকার দশ নম্বরে রয়েছে। বছরে তার আয় ৪ মিলিয়ন ইউএস ডলার। এর মধ্যে ২ মিলিয়ন আসে বেতন হিসেবে। অন্য ২ মিলিয়ন এনডোর্সমেন্ট থেকে। ক্রিকেটের সুপারম্যান নামে বিখ্যাত এবি গোটা বছর জুড়ে এই অর্থ রোজগার করেন।





 ভি-ডি-২

No comments