জীবনের খারাপ সময়তে ভেঙে পরছেন!! - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জীবনের খারাপ সময়তে ভেঙে পরছেন!!

আমাদের জীবনের চলার পথে অনেক খারাপ অবস্থার সম্মুখিন হতে পারে আবার অনেকেই হতে পারে না তারা পুরোটাই ভেঙে পড়ে। আজকের আমরা যা বলচি ওইটা মন দিয়ে পড়ুন… খারাপ সময়কে মেনে নিন, এগিয়ে চলুন সামনে: মানুষের জীবনে ভাল এবং খারাপ দু’রকম সময়ই …





আমাদের জীবনের চলার পথে অনেক খারাপ অবস্থার সম্মুখিন হতে পারে আবার অনেকেই হতে পারে না তারা পুরোটাই ভেঙে পড়ে। আজকের আমরা যা বলচি ওইটা মন দিয়ে পড়ুন… খারাপ সময়কে মেনে নিন, এগিয়ে চলুন সামনে: মানুষের জীবনে ভাল এবং খারাপ দু’রকম সময়ই আসে। তাই ভালর পাশাপাশি খারাপকেও মেনে নিতে শিখুন। ভেঙ্গে না পড়ে সামনে এগিয়ে যান। যত তাড়াতাড়ি আপনি নিজের খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন, তা থেকে মুক্তি পাওয়া ততই সহজ হবে।



ইতিবাচক চিন্তা করুন: ইতিবাচক চিন্তা জীবনের দুঃসময় পার করার অন্যতম হাতিয়ার। কখনোই আশা হারাবেন না। চাকরি চলে গেলে নিজেকে বোঝান নিশ্চয় এর চেয়ে ভাল চাকরি আপনার জন্য অপেক্ষা করছে, প্রিয়জন ছেড়ে চলে গেলে নিজেকে জানান, আপনার জন্য আসলেই উপযুক্ত এমন কারো দিকে এক পা এগিয়ে গেছেন। জীবনের কিছু সামরিক : বৃষ্টি ঝরতে তো সবাই দেখেছেন কিন্তু কখনো এমন টা দেখেছেন কি যে বৃষ্টি আজীবনের জন্য ঝরা শুরু হয়েছে? আমাদের জীবনের খারাপ সময়ও দীর্ঘস্থায়ী হয় না।




তাই এই সময়ে নিজের প্রতি বিশ্বাস হারাবেন না সবকিছুর একটা শেষ আছে। দুশ্চিন্তা ও দোষারোপ কোনটাই কিছু বদলাতে পারেনা: অনেকে আছেন খারাপ পরিস্থিতি বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে কাউকে বা নিজেকে দোষারোপ করে। কিন্তু এর ফলে সেই ব্যক্তিকে আরো দুশ্চিন্তার কথাগুলি বাড়িয়ে তোলে। ভেবে দেখেছেন কি এইসব সমস্যা আপনার এই আচরণে দূর হবে? তাই এই কঠিন পরিস্থিতিতে দোষারোপ বা দুশ্চিন্তা না করে নিজেকে সামলে রাখার চেষ্টা করুন। আপনি এটা সামলাতে পারেন: আপনার সময় যতই কঠিন হোক না কেন সব সময় বিশ্বাস করবেন আপনি এটি সামলে নিতে পারবেন। যখন জীবন আপনার এমনকি সমস্যাটাও আপনার তাহলে এখান থেকে বেরিয়ে আসছে আপনাকে জানতে হবে।




তাই নিজের প্রতি আত্মবিশ্বাস কখনোই হারবেন না। কিছু জিনিস ঠিকই সঠিক হচ্ছে: আমরা জানি অন্ধকার ঘুচিয়ে গেলে যেমন আলো বেরিয়ে আসে ঠিক তেমনি আপনার এই খারাপ সময় নিশ্চয়ই এক সময় চলে যাবে। এখানে শুধু আপনাকে আপনার সহ্যশক্তি ও মনোবল বাড়াতে হবে। আর তাই এমন সময়ে শুধুমাত্র খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না করে দেখুন কি ভালো ঘটছে আপনার জন্য সেটা সামান্য পরিমাণই হোক না কেন। আপনার নিজের প্রতি যত্নবান হতে হবে: যখন আপনার সাথে কোন কিছু খারাপ হয় তখন আপনি শুধু শুধু নিজের প্রতি যত্ন নিতে ভুলে যান কিন্তু এটি করবেন না কেননা আপনার খারাপ সময় যখন পেরিয়ে যাবে হয়তো তার আগেই আপনি নিজেই শেষ হয়ে যাবেন।




তাই ঠিক মতো খাওয়া দাওয়া করার পাশাপাশি বিশ্রাম করুন ও আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় অতিবাহিত করুন। আবেগ ধরে রাখবেন না: এই কঠিন পরিস্থিতিতে পুরুষদের মধ্যে বিশেষ করে আবেগ লুকাবার প্রবণতা বেশি দেখা যায়। কারণ তাদের জীবনে যতই কষ্ট হোক সব কিছু নিজের মধ্যে চেপে রাখে এরপর কিন্তু হয় মারাত্মক। মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত গড়ায় এর পরিণতি। তাই কঠিন সময়গুলোতে নিজের আবেগ চেপে রাখবেন না। পরিবার বা কাছের বন্ধুদের সাহায্য নিন। সময় বয়ে যাওয়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবেন আপনি।





ভি- ডি-২

No comments