দিল্লি-লাহোর বাসও বন্ধ রাখার সিদ্ধান্ত পাকিস্তানের - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দিল্লি-লাহোর বাসও বন্ধ রাখার সিদ্ধান্ত পাকিস্তানের

৩৭০ ধারা বাতিল হওয়াটা কিছুতেই যেন মেনে নিতে পারছে না ইসলামাবাদ। সবরকম অসহযোগিতা জারি রয়েছে। বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক, ট্রেন চলাচল সবই বন্ধ। এবার দু’দেশের মধ্যে বাস চলাচলও বন্ধ রাখা হল। লাহোর ও দিল্লির মধ্যে চলা বাস চলাচল বন্…




৩৭০ ধারা বাতিল হওয়াটা কিছুতেই যেন মেনে নিতে পারছে না ইসলামাবাদ। সবরকম অসহযোগিতা জারি রয়েছে। বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক, ট্রেন চলাচল সবই বন্ধ। এবার দু’দেশের মধ্যে বাস চলাচলও বন্ধ রাখা হল। লাহোর ও দিল্লির মধ্যে চলা বাস চলাচল বন্ধ করে রাখা হয়েছে বলে খবর।



 এটি একমাত্র বাস পরিষেবা ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে। এর ফলে দু’দেশের মধ্যে সম্পর্কের পারদ আরও নামবে বলেই মনে করা হচ্ছে।




 টুইটের মাধ্যমে পাকিস্তানের ডাক ও যোগাযোগ ব্যবস্থার মন্ত্রী মুরাদ সঈদ জানিয়েছেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারত পাক বাস চলাচল বন্ধ রাখা হবে।’ ১৯৯৯ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে দিল্লি ও লাহোরের মধ্যে এই বাস চলাচল শুরু হয়েছিল।



ভি/ডি 

No comments