আজগের দিনে কারর কাছে বেসি সময় থাকে না হাথে তাই ত্বকের যত্নও নেয়া হয় না ঠিক করে। কিন্তু এই উপায় তে আপনারা খুব কম সময় তে উজ্জ্বল ত্বক পেতে পারেন। তো আসুন জেনেনি- আপনি যদি মেকআপ করতে পছন্দ করেন তাহলে এই ফেস প্যাকটি মেকআপ করার ১ ঘণ্টা আগে করবেন। আর যদি হালকা সাজে থাকতে পছন্দ করেন তবে বাইরে যাবার ৩০মিনিট আগে এটি ব্যবহার করবেন।
মাত্র তিনটি সহজ ঘরোয়া জিনিস দিয়ে বানাতে হবে ফেস প্যাকটি। ৪ চা চামচ বেসন, ২ চা চামচ কাঁচা দুধ ও একটি আস্ত পাতিলেবুর রস নিন। সব উপকরণ একটি পাত্রে মিশিয়ে নিন। মিশ্রণটি তৈরি হয়ে গেলে ৫ মিনিট ফ্রিজে রেখে দিন। এবার তুলো বা ফেস ব্রাশ দিয়ে সারা মুখে, গলায়, ঘাড়ে প্যাকটি ভালোভাবে লাগান।
প্যাকটি লাগানোর পর পরিষ্কার হাত দিয়ে হালকা ম্যাসাজ করুন ৫ থেকে ৬ মিনিটের মতো। ম্যাসাজ করা হয়ে গেলে ২০ মিনিটের মতো এটি মুখে লাগিয়ে রেখে দিন। ২০ মিনিট পর একটি তুলো নিয়ে তা দুধে চুবিয়ে তা দিয়ে প্যাকটি মুখ থেকে মুছুন। যেমন আমরা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করি। প্যাকটি পরিষ্কার করা হয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। দেখবেন মুখ ধোয়ার পর আলাদা একটা উজ্জ্বল ত্বক পাছেন।
ভি-ডি-২
No comments