স্বামীকে বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিলেন স্ত্রী - VD

Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বামীকে বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিলেন স্ত্রী

জার্মানির হামবুর্গ শহরের এক নারী দীর্ঘদিনের দাম্পত্য জীবন থেকে বিরক্ত হয়ে অনলাইনে নিজের স্বামীকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। জানা গেছে, ৪০ বছর বয়সী ওই নারীর নাম ডর্তে এল। একটি নামজাদা ই-কমার্স সাইট ‘ইবে’-তে বিজ্ঞাপণ দিয়ে তিনি লেখ…




জার্মানির হামবুর্গ শহরের এক নারী দীর্ঘদিনের দাম্পত্য জীবন থেকে বিরক্ত হয়ে অনলাইনে নিজের স্বামীকে বিক্রি করার সিদ্ধান্ত নেন। জানা গেছে, ৪০ বছর বয়সী ওই নারীর নাম ডর্তে এল। একটি নামজাদা ই-কমার্স সাইট ‘ইবে’-তে বিজ্ঞাপণ দিয়ে তিনি লেখেন, দীর্ঘ সাত বছরের বিবাহিত জীবন কাটালেও বর্তমানে তিনি আর তার স্বামীর সঙ্গে থাকতে চান না।


 সে কারণে নিজের স্বামীকে ছেড়ে দিতে চান তিনি। এজন্য বেশি দামও ধার্য করেননি ডর্তে! যিনিই তার স্বামীকে কিনতে চান, তাকে খরচ করতে হবে মাত্র ১৬ পাউন্ড! ডর্তে জানান, ১৬ তার ‘লাকি’ সংখ্যা বলেই ওই দাম ধার্য করেছেন। যদিও তাতেও অসুবিধা থাকে, তাহলে দরাদরি করতেও অসুবিধা নেই। বিজ্ঞাপনটি নজরে আসতেই ভাইরাল হয়ে যায়।


 আলোচনা শুরু হয়ে যায় এ রকম বিজ্ঞাপন আদৌ দেওয়া উচিত কি না সেই বিষয় নিয়ে। যদিও ডর্তে জানান, এই বিজ্ঞাপন দেয়ার পর থেকে রীতিমতো সাড়া পাচ্ছেন তিনি। কেউ তার স্বামীকে ‘কেনার’ জন্য আগ্রহ না দেখালেও, তার এই বিজ্ঞাপনের প্রেক্ষিতে প্রচুর ‘স্মাইলি’ পেয়েছেন তিনি। তবে নেহাতই মজা করবার জন্যই এই বিজ্ঞাপনটি দিয়েছিলেন বলে জানান ডর্তে।


  ভি/ডি 

No comments